শিবপুর মডেল থানায় পুলিশ ব্যারাকের ভিত্তিপ্রস্তর স্থাপন।
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের জন্য নতুন ব্যারাক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল হান্নান।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যারাক নির্মাণে অর্থায়ন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কাউছার খান। পুলিশ সদস্যদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা করতে এ উদ্যোগকে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা প্রশংসা করেন।
পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন,
“পুলিশ সদস্যরা দিনরাত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। তাঁদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”