খতিয়ে দেখা উচিত আসলে কি ঘটেছিলো!
নরসিংদীতে টনসিল অপারেশনে শিশুর মৃ/ত্যু – দুই চিকিৎসক পুলিশ হেফাজতে।

 

নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর হেমেন্দ্র সাহার মোড় সংলগ্ন লাইফ কেয়ার হাসপাতালে টনসিল অপারেশন করতে গিয়ে রাহা মনি নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযুক্ত সার্জন ডা. তন্ময় কর এবং এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. সুদীপ সাহা—দু’জনেই বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সরকারি ডিগ্রিধারী ডাক্তার এবং দীর্ঘদিন ধরে নরসিংদী জেলা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অপারেশনের পর শিশুর অবস্থা অবনতি হলে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ডাক্তারদের মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং দুই চিকিৎসককে হেফাজতে নেয়।

স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, এনেস্থেসিয়ার ইনজেকশনে ভেজাল থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমন হলে চিকিৎসকদের কিছু করার সুযোগও সীমিত ছিল। আবার অনেকে হাসপাতালের প্রস্তুতি ও অব্যবস্থাপনাকেও দায়ী করছেন।

তদন্ত দাবি:

  • আসলেই কোন কারণে শিশুর মৃত্যু হয়েছে—তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।
  • সার্জন ও এনেস্থিসিয়া ডাক্তার উভয়ের ভূমিকা এবং হাসপাতালের অবকাঠামোগত দায়িত্বও স্পষ্ট হওয়া প্রয়োজন।
  • দোষী যে-ই হোক না কেন, প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কতা বৃদ্ধি করা জরুরি।