ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল পুঃখনন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা ফেরত পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ এই টাকা ফেরত দেন, কারণ খনন কাজ নিয়ে অনিয়ম ও প্রয়োজনীয়তা না থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপসীর জারুল খাল পুনঃখননের বরাদ্দ আসার পর খালটি উদ্বোধন করেছিলেন খেলাফত মজলিসের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ। এই প্রকল্পটি রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করে এবং খালটি সবার নজরে আসে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, জারুল খাল পুনঃখনন সরকারি নির্দেশনা অনুযায়ী হচ্ছে না। এ কারণে সরকারি অর্থ গচ্চা যাওয়ার আশঙ্কা ছিল। পরে ময়মনসিংহের জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ইউএনও মোহাম্মদ ইউসুফ প্রকল্পের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।
ইউএনও মোহাম্মদ ইউসুফ ইত্তেফাক ডিজিটালকে জানান, খালটি সচল ছিল এবং পুঃখননের কোনো প্রয়োজন মনে হয়নি। ঠিকাদার কাজ না করে ৬০ শতাংশ কাজ সম্পন্ন বলে বিল উত্তোলনের চেষ্টা করছিলেন।