শিবপুর মোহাম্মদ সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

আর এ লায়ন সরকার,নরসিংদী।

নরসিংদী জেলার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবের প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান মিন্ট।

 

সোমবার (২৫ আগস্ট ২০২৫) এই কর্মসূচির আয়োজন করে মোহাম্মদ সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “শিক্ষার্থীরা যেন বৃষ্টি ও রোদে নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারে— সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”

 

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।