সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মােছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (২৯৩৬) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১১টায় স্টেশন রোডস্থ ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অধ্যাপক সাদাকাত আলী খান।

 

সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার দেশ পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক আমার দেশ-এর দিনাজপুর জেলা মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি এম এ সালাম, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ জাহিদ হোসেন , দৈনিক মাতৃ ছায়া প্রতিনিধি মেছাঃ তহমিনা বেগম বিউটি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের (আসক) জেলা কমিটির সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, ইউনিয়নের সদস্য

মোঃ রাজু, ও । সভা সঞ্চালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি এনটিভি স্টাফ রিপোর্টার (দিনাজপুর) মোঃ ফারুক হোসেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আর যেন কোন শাসক দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারেন সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নেই। তাই নিজেদের সব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে।

 

আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সদস্য মোঃ মিজানুর রহমান মিজান মোঃ নুর ইসলাম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি লুৎফুর রহমান লাইসুর, মোঃ জাহিদ হোসেন, মোঃ ইসমাঈল হোসেন সাগরসহ ইউনিয়নের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৬ জুন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন একদলীয় বাকশাল সরকার গণমাধ্যমের কণ্ঠরোধে নাৎসি কায়দায় সরকারি প্রচারপত্র হিসেবে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে সব পত্রিকা বন্ধ করে দেয়। সেই থেকে গোটা জাতিকে নির্বাক করে দেওয়া ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে আসছে।