“দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন ও সেবা গ্রহীতাদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ

০৪ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানায় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত শোনেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় সেবা গ্রহীতাদের অভিযোগ ও সমস্যাসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং থানায় আগত সকল সেবা গ্রহীতার সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর জেলা পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বদা বদ্ধপরিকর।