নরসিংদীর শিবপুর থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মনজুর এলাহীকে লন্ডনফেরত এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছা

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনতার নেতা মনজুর এলাহী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এ সময় নেতাকর্মীরা শ্লোগান দিয়ে তাকে বরণ করে নেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। মনজুর এলাহীও জনগণের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।