চরদিগলদী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ গোলাম কিবরিয়া
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার চরদিগলদী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ গোলাম কিবরিয়া। তিনি বর্তমানে চরদিগলদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পূর্বে নরসিংদী সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ছিলেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণ এবং সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার কারণে তার জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে মোঃ গোলাম কিবরিয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রত্যাশা, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে চরদিগলদী ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন তিনি।