“দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার, দিনাজপুর”

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ

১৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদ্‌যাপনে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুর এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ।