রায়পুরায় অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

 

তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। এ ছাড়া তিনি রাজউক বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জন্নাতুল হক শাপলা। তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নির্বাহী সদস্য, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিরাজগঞ্জের সভাপতি, ওয়াটসন গ্রুপ ও ইমপালস হেলথ সার্ভিস অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের পরিচালক এবং ব্লুম গ্লোবাল ইঞ্জিনিয়ারিং সলিউশন ও অ্যাজিউর কুইজিনের সিইও।

 

এ সময় রায়পুরা উপজেলা বিএনপি, রায়পুরা পৌরসভা বিএনপি ও অলিপুরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ আরও সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।