জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল তার অর্জিত স্কলারশিপ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ সম্পন্ন করে দেশে ফেরেন।
ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. আউয়াল বলেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়া সবসময় পড়ালেখার জন্য উৎসাহ দিতেন। তাই আমার এই স্কলারশিপ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করতে চাই।’
তিনি তার অর্জনকে বাংলাদেশের অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাকি দেশগুলো একটি করে সার্টিফিকেট পেলেও বাংলাদেশ দুটি সার্টিফিকেট পেয়েছে।’
ডংফাং স্কলারশিপ ২০১৮ সাল থেকে নিয়মিত আয়োজন করা হচ্ছে এবং এবার বাংলাদেশ থেকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি ধন্যবাদ জানান ডা. আউয়াল।
ডা. আউয়াল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করেন। বিমানবন্দরে তাকে বরণ করে নিতে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।