রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে শেখ হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৭নং সেক্টরের ২০নং রোডের ১০নং বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি মো. রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রানা, ছাত্রলীগ কর্মী ফাহিম এবং ছাত্রলীগ নেত্রী ফারজু রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর যুগান্তরকে জানান, নাশকতার পরিকল্পনা চলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তিনি বলেন, "আমরা এখন তথ্য যাচাই-বাছাই করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"