
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলের রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। দীর্ঘ দুই দশক ধরে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা ফুটবল অঙ্গনে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
২০১৭ সালে 'ইয়াহু স্পোর্টস' একটি নিবন্ধ প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল যে রোনালদোর ফ্রি-কিক গোলের রেকর্ড ভাঙার সাহস মেসি কখনো দেখাবেন না। তখন রোনালদোর ৫৩টি ফ্রি-কিক গোলের বিপরীতে মেসির গোল ছিল মাত্র ৩৪টি।
তবে মেসি বয়স ত্রিশের কোঠা পার করার পর তার ফ্রি-কিক কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন। বর্তমানে মেসির ফ্রি-কিক গোলের সংখ্যা ৭৬টি, যেখানে রোনালদোর গোল ৬৩টি। চলতি ২০২৬ সালে মেসি সাতটি ফ্রি-কিক গোল করেছেন, যা তাকে সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।
মেসি এই যাত্রায় ব্রাজিলের বিখ্যাত তিন ফ্রি-কিক স্পেশালিস্টকে ছাড়িয়ে গেছেন। তাদের মধ্যে রয়েছেন জুনিও পেরনামবুকানো, রবার্তো দিনামিতে এবং ১৯৫০ বিশ্বকাপ আইকন জার। মেসির সামনে এখন কেবল মার্সেলিনহো কারিওকা রয়েছেন, যিনি ফুটবলের ইতিহাসে সর্বাধিক ফ্রি-কিক গোলের রেকর্ডধারী।