গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা এনামুল হক মোল্লাসহ ৭ জন আটক।
নাজাত ডেস্ক।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সৌদি আরবের মেসফালাহ বিএনপি’র সভাপতি এনামুল হক মোল্লাসহ ৭ জনকে অস্ত্র ও গুলি সহ আটক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর (৪৬ ডিভ লোকেটিং) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক অন্যান্যরা হলেন— শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
অভিযান শেষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নাশকতার পরিকল্পনা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে সেনা সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
খবরটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।